• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দ্বীনি শিক্ষায় বিশেষ অবদান: কমলগঞ্জে শাহ আজম (রহ.) মাদ্রাসায় মোশাররফ ও সেলিম আহমেদকে সংবর্ধনা প্রদান ​ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার চিকিৎসায় বড় অঙ্কের আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী ​জালালীয়া-নছরতপুর সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া, পাকাকরণের দাবি গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

রহিমপুরে চাল ও প্রকল্প বন্টনে অনিয়ম: বৈঠকে স্বচ্ছতার আশ্বাস

আহমেদ নাজিম / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

113

রহিমপুরে চাল ও প্রকল্প বন্টনে অনিয়ম: বৈঠকে সমাধানের আশ্বাস

মৌলভীবাজারের ১নং রহিমপুর ইউনিয়নে সরকারি চাল বিতরণ ও উন্নয়ন প্রকল্প বন্টনে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগে অবশেষে প্রশাসনের সঙ্গে স্থানীয় প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘১নং রহিমপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদ’-এর সমন্বয়কদের সঙ্গে প্যানেল চেয়ারম্যান শ্রী সৃতাংশ কর্মকারের এ বৈঠক অনুষ্ঠিত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস ধরে ইউনিয়নে ১৫ টাকার চাল বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বন্টনে বৈষম্যের অভিযোগ ওঠে। প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হলেও একটি প্রভাবশালী মহল এসব সুবিধা ভোগ করছে—এমন অভিযোগে ক্ষোভ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে।
এ প্রেক্ষাপটে আয়োজিত বৈঠকে উন্নয়ন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সমন্বয়ক সাজেল আহমদ। তিনি জনসাধারণের ভোগান্তি এবং বন্টন ব্যবস্থার অস্বচ্ছতার বিষয়টি তুলে ধরেন। এ সময় সংরক্ষিত মহিলা সদস্য খুশবা বেগমও উপস্থিত থেকে বিভিন্ন ত্রুটি ও অনিয়মের তথ্য উপস্থাপন করেন।


অভিযোগগুলো শুনে প্যানেল চেয়ারম্যান শ্রী সৃতাংশ কর্মকার দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, আগামীতে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কাজ সকল ওয়ার্ডে সমভাবে বন্টন এবং পুরো প্রক্রিয়ায় কঠোর তদারকি নিশ্চিত করা হবে।
বৈঠক শেষে সাজেল আহমদ জানান, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। চেয়ারম্যানের আশ্বাসে তারা সন্তোষ প্রকাশ করলেও দ্রুত বাস্তবায়ন দেখতে চান বলে উল্লেখ করেন।
এদিকে, ইউনিয়নের সার্বিক পরিস্থিতি উন্নয়নে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। উন্নয়ন পরিষদের সমন্বয়করা জানান, ভবিষ্যতেও এসব কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd