• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দ্বীনি শিক্ষায় বিশেষ অবদান: কমলগঞ্জে শাহ আজম (রহ.) মাদ্রাসায় মোশাররফ ও সেলিম আহমেদকে সংবর্ধনা প্রদান ​ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার চিকিৎসায় বড় অঙ্কের আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী ​জালালীয়া-নছরতপুর সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া, পাকাকরণের দাবি গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

জ্বালানি সংকটে মহানগরে সপ্তাহে ৩ দিন সশরীরে, বাকি দিন অনলাইন ক্লাস

আহমেদ নাজিম / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

106

জ্বালানি সংকটে মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত

রাজধানীসহ দেশের মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জ্বালানি সংকট মোকাবেলায় নতুন শিক্ষাব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে তিনদিন সশরীরে এবং বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিনদিন—শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস নেওয়া হবে। বাকি দিনগুলোতে অনলাইনের মাধ্যমে পাঠদান চলবে। এ সময় শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করবেন।
তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রাথমিকভাবে মহানগরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানে এ ব্যবস্থা চালু করা হবে। পরবর্তীতে এটি সফল হলে ধীরে ধীরে সারাদেশে সম্প্রসারণ করা হতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় রেখে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে দেশের শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা ধস নামে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্য নিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd