• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে নারী অপহরণ আতঙ্ক: শেষমেষ পাওয়া গেল রাজনগরের জাহাঙ্গীরের পরিচয়

আহমেদ নাজিম / ২৯৬ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

549

কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে নারীকে ‘ফিল্মি কায়দায়’ অপহরণ চেষ্টা, চিহ্নিত ১

​

​মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে প্রাইভেটকারে তুলে জোরপূর্বক অপহরণ চেষ্টার খবর পাওয়া গেছে। গত রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্তকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

​ঘটনার বিবরণ

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি প্রতিষ্ঠানে কর্মরত। গত রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে পৌঁছালে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা ব্যক্তিরা ফিল্মি কায়দায় তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​অভিযুক্তের পরিচয়

​তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এই অপহরণ চেষ্টার ঘটনায় জড়িত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম জাহাঙ্গীর, সে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামের লাল মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও একটি সিএনজি অটোরিকশা চুরির সময় তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছিল জনতা।

​আইনি পদক্ষেপ ও বর্তমান অবস্থা

​ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন:

​”ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি চৌকস টিম গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রাথমিকভাবে জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে। তাকেসহ চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd