• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

সাফল্যের স্বীকৃতি: আলীনগর তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানালো ছাত্রশিবির

আহমেদ নাজিম / ৫৩৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

674

কমলগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

​

​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলীনগর ইউনিয়ন শাখা। আজ সোমবার সকাল ১০টায় স্থানীয় মেরিট কেয়ার মডেল স্কুলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে নাজির হাসান ইসলামী দাখিল মাদরাসা থেকে বৃত্তিপ্রাপ্ত তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন— ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সাইদুল ইসলাম সাঈদ ও মোঃ সাব্বির আহমদ

এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত তাসকিয়া হক তামাচ্ছুম। তারা সবাই বর্তমানে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

​আলীনগর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রীমঙ্গল ও শমসেরনগর থানা সভাপতি মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ​মোঃ মাহফুজুল হক তামিম: সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কমলগঞ্জ উপজেলা।
  • ​মোঃ মহাআলম জিহাদি: সেক্রেটারি, বাংলাদেশ যুব জমানত ইসলামী, কমলগঞ্জ উপজেলা।

​বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আদর্শ সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd