• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

হাজী মুজিবকে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার রাজকীয় সংবর্ধনা: উন্নয়নের মহাসড়কে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

আহমেদ নাজিম / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

470

এলাকার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব

নিজস্ব প্রতিবেদক

 মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, “আমি কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মানুষ জনরায়ের মাধ্যমে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি তা কখনো ভুলতে পারবো না। এই ঋন শোধ করতে আমি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।”

​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় খুশালপুরস্থ নিজ বাসভবনে বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব’ কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা স্মারক গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

​ঐক্যের ডাক ও উন্নয়নের অঙ্গীকার

​অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় হাজী মুজিব এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি এবং অবকাঠামোগত উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনী এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।

​উপস্থিত নেতৃবৃন্দ

​শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • ​প্রেসক্লাব নেতৃবৃন্দ: সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম মুকুল, সহ-সভাপতি আব্দুল হামিদ, ফজলু মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজিম মিয়া, দপ্তর সম্পাদক মালিক মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক রাজন মিয়া, সদস্য আব্দুল রউফ, সৈয়দ শিহাব উদ্দিন, রাফি প্রমুখ।
  • ​রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপদেষ্টা: জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ক্লাবের উপদেষ্টা দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন।

​শেষে মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি পুনরুল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd