• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

চিতলিয়ায় প্রবাসী কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ: শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে হাজারো মানুষের সমাগম

আহমেদ নাজিম / ৭১৬ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

887

কমলগঞ্জের চিতলিয়ায় প্রবাসী কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশশীত বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে হাজারো মানুষের সমাগম

মোঃ নাজিম আহমেদ

নিউজ স্পট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিতলীয়া এলাকায় নবগঠিত ‘চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার, ১২ ডিসেম্বর, বাদ মাগরিব এক মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টায় অনুষ্ঠানটি শেষ হয়। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা আহমদ, ওসি (তদন্ত), কমলগঞ্জ থানা।
অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মোঃ আবু বক্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • জনাব আহমদ আলী, কামারছড়া রেঞ্জ বীট কর্মকর্তা
  • জনাব মোঃ আমির হোসেন, সেকেন্ড অফিসার, কমলগঞ্জ থানা
  • মাওলানা মোঃ শামসুল হক, সুপার, নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চিতলীয়া

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ নূরুল হক, সভাপতি, চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন, বাংলাদেশ কার্যকরী কমিটি।

শীতবস্ত্র পেয়ে খুশি সাধারণ মানুষ

উপস্থিত অসহায় ও শীতার্ত মানুষের জন্য আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এতে প্রায় ৪০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়। মাঠপর্যায়ের কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন—
মোঃ নাসির উদ্দিন, মোঃ আবসার মাহমুদ পাবেল এবং সংগঠনের সকল সদস্য।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সবাই মুগ্ধ

শীতবস্ত্র বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। মনোজ্ঞ পরিবেশনা দেখতে এলাকাবাসীর ভিড় জমে যায়। এরপর বাদ এশা অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল, যেখানে দেশ-বিদেশের সকল প্রবাসী, সংগঠনের সদস্য এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়।

এলাকাবাসীর প্রশংসা

সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এমন মানবিক ও সেবামূলক আয়োজন করায় এলাকাবাসী বিশেষভাবে প্রশংসা করেন। তারা বলেন, “প্রবাসী ভাইদের অবদান সত্যিই প্রশংসনীয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

রাত ১০টায় দোয়া মাহফিলের মাধ্যমে দিনব্যাপী এ মহতী অনুষ্ঠান শেষ হয়, শেষে শিন্নি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd