• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

কমলগঞ্জ আলীনগরে এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের প্রচারণায় জনস্রোত, উৎসবমুখর পুরো এলাকা

আহমেদ নাজিম / ৬৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

919

কমলগঞ্জে সংসদ সদস্য পদে এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নির্বাচনী প্রচারণায় জনস্রোত

মোঃ নাজিম আহমেদ
নিউজ স্পট

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই প্রচার-প্রচারণায় জমে ওঠে পুরো এলাকা। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বিপুল জনসমাগমে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, শোনেন স্থানীয় সমস্যা। তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা ও দলের অঙ্গীকার।

এদিন প্রচারণায় উপস্থিত ছিলেন—

  • আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম
  • আলীনগর ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল করিম
  • ইউনিয়ন সেক্রেটারি মোঃ সাইফুর ইসলাম
  • যুব জামায়াতে ইসলামী, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মহাআলম
  • ৪ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল হাকিম
  • শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন পুস্প
  • ৪ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মুজিবুর রহমান
  • ওয়ার্ড সেক্রেটারি আব্দুর নুর মোহাম্মদ
  • ছাত্রশিবির ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান
  • ৪ নং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি
    এছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মাওলানা আলিমুল ইসলাম প্রায় ৫০ জনের টিম নিয়ে সক্রিয়ভাবে মাঠে ছিলেন।

স্থানীয় সাধারণ ভোটারদের অনেকে জানান, আজকের জনস্রোতই প্রমাণ করে—এবারের নির্বাচনে নতুন চমক দেখা যেতে পারে।
তাদের ভাষায়, “আমরা উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্ব চাই। দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।”

দিনব্যাপী এই প্রচারণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd