• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

​গ্রাহক সেবায় অনন্য দৃষ্টান্ত: কুলাউড়ায় ট্রাস্ট ইসলামী লাইফের মৃত্যু দাবীর চেক হস্তান্তর ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আহমেদ নাজিম / ৮১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

120

কুলাউড়ায় ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের মৃত্যু দাবীর চেক হস্তান্তর ও গুণীজন সংবর্ধনা

কুলাউরা প্রতিনিধি

গ্রাহক সেবায় প্রতিশ্রুতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসি, কুলাউড়া জোনাল অফিস। শনিবার (১৬ মে) জোনাল অফিসের উদ্যোগে এক আবেগঘন পরিবেশে মরহুম গ্রাহকের নমিনীর হাতে মৃত্যু দাবীর চেক হস্তান্তর এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননায় ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স কুলাউড়া জোনাল অফিসের সম্মানিত গ্রাহক জনাব দিলু মিয়ার অকাল মৃত্যুতে তাঁর পরিবারকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে বীমা দাবী পরিশোধের উদ্যোগ নেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম দিলু মিয়ার মনোনীত নমিনী মোছাঃ সুলতানা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে ৯৯,৬৩৬ (নিরানব্বই হাজার ছয়শত ছত্রিশ) টাকার মৃত্যু দাবীর একটি চেক তুলে দেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব জহির মাহমুদ।

​একই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্থানীয় কয়েকজন বিশিষ্ট ও গুণী ব্যক্তিত্বকে কুলাউড়া জোনাল অফিসের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জহির মাহমুদ বলেন—

“বীমা যে শুধু একটি সঞ্চয় মাধ্যম নয়, বরং বিপদের দিনে পরিবারের জন্য এক বড় নির্ভরযোগ্য স্তম্ভ—আজকের এই চেক হস্তান্তর তারই প্রমাণ। ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স গ্রাহকদের আমানত ও অধিকার রক্ষায় সব সময় স্বচ্ছতা ও দ্রুততা বজায় রেখে কাজ করে যাচ্ছে।” একই সাথে গুণীজনদের সংবর্ধিত করার এই উদ্যোগ সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

​উক্ত অনুষ্ঠানে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম দিলু মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd