• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজুর নেতৃত্বে কামারছড়া চা বাগানে ভাতা তালিকা যাচাই

আহমেদ নাজিম / ১৫৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

214

কামারছড়া চা বাগানে শ্রমিক ভাতা তালিকা যাচাই
স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের উদ্যোগ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামারছড়া চা বাগানে স্থায়ী চা শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা প্রাপকদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
রোববার দিনব্যাপী আয়োজিত এ কার্যক্রমে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বুলবুল আহমেদ মধু সরাসরি উপস্থিত থেকে সার্বিক তদারকি ও কার্যক্রম পরিচালনা করেন। তাদের উপস্থিতিতে শ্রমিকদের তালিকা পর্যালোচনা, জাতীয় পরিচয়পত্র যাচাই, স্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত থাকার প্রমাণ এবং ভাতা পাওয়ার যোগ্যতা খতিয়ে দেখা হয়।


এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধিবৃন্দ, ৬নং আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, বাগান পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যক্রমটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্যতা পায় বলে সংশ্লিষ্টরা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাতা প্রাপকদের তালিকায় কিছু অযোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগ ছিল। অনেক প্রকৃত শ্রমিক নিয়মিত কাজ করলেও তারা ভাতার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তালিকা পুনঃযাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।


যাচাই কার্যক্রম চলাকালে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া হয়। কেউ দীর্ঘদিন ধরে বাগানে কাজ করছেন কিনা, প্রকৃতপক্ষে স্থায়ী শ্রমিক কিনা—এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।


উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা জানান, “এই যাচাই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। কেউ যেন অযোগ্য হয়েও সরকারি সুবিধা ভোগ করতে না পারে, আবার কোনো যোগ্য শ্রমিক যেন বঞ্চিত না হয়—সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তারা আরও বলেন, যাচাই শেষে একটি চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে, যার ভিত্তিতে ভাতা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের যাচাই কার্যক্রম অব্যাহত রাখা হবে।


এদিকে, স্থানীয় চা শ্রমিকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, “অনেক দিন ধরেই তালিকা নিয়ে নানা ধরনের সমস্যা ছিল। যদি সঠিকভাবে যাচাই করা হয়, তাহলে প্রকৃত শ্রমিকরা তাদের প্রাপ্য সুবিধা পাবেন এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।”
স্থানীয় সচেতন মহলও এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তারা মনে করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd