
কুলাউরা প্রতিনিধি
গ্রাহক সেবায় প্রতিশ্রুতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসি, কুলাউড়া জোনাল অফিস। শনিবার (১৬ মে) জোনাল অফিসের উদ্যোগে এক আবেগঘন পরিবেশে মরহুম গ্রাহকের নমিনীর হাতে মৃত্যু দাবীর চেক হস্তান্তর এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননায় ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স কুলাউড়া জোনাল অফিসের সম্মানিত গ্রাহক জনাব দিলু মিয়ার অকাল মৃত্যুতে তাঁর পরিবারকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে বীমা দাবী পরিশোধের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম দিলু মিয়ার মনোনীত নমিনী মোছাঃ সুলতানা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে ৯৯,৬৩৬ (নিরানব্বই হাজার ছয়শত ছত্রিশ) টাকার মৃত্যু দাবীর একটি চেক তুলে দেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব জহির মাহমুদ।

একই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্থানীয় কয়েকজন বিশিষ্ট ও গুণী ব্যক্তিত্বকে কুলাউড়া জোনাল অফিসের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জহির মাহমুদ বলেন—
“বীমা যে শুধু একটি সঞ্চয় মাধ্যম নয়, বরং বিপদের দিনে পরিবারের জন্য এক বড় নির্ভরযোগ্য স্তম্ভ—আজকের এই চেক হস্তান্তর তারই প্রমাণ। ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স গ্রাহকদের আমানত ও অধিকার রক্ষায় সব সময় স্বচ্ছতা ও দ্রুততা বজায় রেখে কাজ করে যাচ্ছে।” একই সাথে গুণীজনদের সংবর্ধিত করার এই উদ্যোগ সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম দিলু মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।