
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাদ এশা কমলগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের সভাপতি মোঃ আব্দুল হাই-এর সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া বলেন, "একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে কর্মীদের চারিত্রিক ও সাংগঠনিক মানোন্নয়ন অপরিহার্য। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

সভায় কমলগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতী কাজ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।