
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
আজ ২৩ ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে বরণ করে নেন স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরা বলেন, মৌলভীবাজারের সার্বিক উন্নয়ন এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে হাজী মুজিব এম.পি এক বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা প্রদানকালে বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করা হয়।