
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্ত নিয়ে জোরালো আপত্তি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্তকে ‘অবাস্তবসম্মত’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের বিপক্ষে বেশ কিছু সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরা হয়েছে:
বিবৃতিতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পোশাক পরিবর্তনের বিশাল ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের মতে, নতুন পোশাকের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে সেই অর্থ বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিতে ব্যয় করা অনেক বেশি যুক্তিযুক্ত।
"পোশাকের রঙ বা নকশা নয়, বরং পুলিশ সদস্যদের মন-মানসিকতার পরিবর্তন, মনোবল এবং পেশাদারিত্বের উন্নয়নই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।"
— বিবৃতি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
পরিশেষে, প্রতিটি পুলিশ সদস্যের আবেগ ও বাস্তবসম্মত দিক বিবেচনা করে এবং আরও অধিকতর গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংগঠনটি।