বন্ধনের আয়োজনে কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে Bondhon Islamic Cultural Fest–2025
মোঃ নাজিম আহমেদ
নিউজ স্পট
কমলগঞ্জে আয়োজন হতে যাচ্ছে সামাজিক সংগঠন বন্ধনের উদ্যোগে বর্ণাঢ্য Bondhon Islamic Cultural Fest–2025
১৩ ডিসেম্বর ২০২৫ ভানুগাছ রেলওয়ে পার্কিং মাঠে অর্ধরাত্রব্যাপী এই মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।
সামাজিক সংগঠন বন্ধন-এর উদ্যোগে সাজানো এ আয়োজনে অংশ নেবেন দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ইসলামী সংগীতশিল্পীরা।
আয়োজকরা জানান, আল্লাহর রহমতে এবারের আয়োজন আগের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে। দর্শক-শ্রোতাদের মনোমুগ্ধ করতে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা ও উদীয়মান শিল্পীবৃন্দ। মঞ্চে সুরের স্রোত বইয়ে দেবেন—
উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, সায়নান সায়েম,নুরুজ্জামান,মুবিন আহমদ সোহান, জামিল আহমদ,মৌসাস,জলপ্রপাত শিল্পিগোষ্ঠীসহ আরও অনেক শিল্পীবৃন্দ।
এ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কমলগঞ্জের জনপ্রিয় হামদ-নাত পরিবেশনকারী হাম হাম শিল্পীগোষ্ঠী পরিবেশনা।
উপস্থাপনায় থাকবেন— হুজাইফা নূর।
আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে সুন্দর সাংস্কৃতিক আবহে ইসলামী মূল্যবোধের সঙ্গে পরিচয় করানো। শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে আমরা এই আয়োজন করছি।
উল্লেখ্য, কমলগঞ্জের সমাজসেবামূলক সংগঠন বন্ধন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কাজে অবদান রেখে আসছে। এবারের সাংস্কৃতিক উৎসবও সেই ধারাবাহিকতারই অংশ।
স্থানীয় পরিবেশনায় সমৃদ্ধ এই ইসলামী ফেস্টে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।